# নর্থ সাউথে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ কর্মসূচি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-07
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nrth-sauthe-fri-koran-distribiusn-krmsuuci](https://dailyfulki.com/article/nrth-sauthe-fri-koran-distribiusn-krmsuuci)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3239.md](https://dailyfulki.com/news/3239.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আয়োজন করেছেন ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ কর্মসূচি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।

শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনোই সহনীয় নয়। তাই তারা প্রতিবাদের ইতিবাচক রূপ হিসেবে কোরআন বিতরণের মাধ্যমে মানুষকে ইসলামের শিক্ষা ও মানবতার বার্তা জানাতে চান।

এর আগে, পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
