# সাভারে ডাম্পিং জোনের সড়ক সংস্কারে দাবিতে মহাসড়কে ময়লার গাড়ি রেখে মানববন্ধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-damping-joner-srk-sngskare-dabite-mhasrke-mylar-gari-rekhe-manbbndhn](https://dailyfulki.com/article/savare-damping-joner-srk-sngskare-dabite-mhasrke-mylar-gari-rekhe-manbbndhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3217.md](https://dailyfulki.com/news/3217.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লা ফেলার ডাম্পিং জোনের সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে সাভারে মহাসড়কে ময়লার গাড়ি বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাড়ি চালকরা।

সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরের পাশে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বেশ কিছু ময়লার ট্রাক বন্ধ করে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ময়লা না ফেলায় মহাসড়কের পাশে গাড়িগুলো রাখায় ওই এলাকায় চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পথচারী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।

গাড়ি চালকরা জানান, সাভারের বলিয়ারপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ময়লার ডাম্পিং জোন রয়েছে সেখানে গাড়ি নিয়ে যাওয়ারে যে সড়কটি রয়েছে, সেই সড়কের অবস্থা খুব খারাপ। সড়কটি পিচ্ছিল হওয়ায় যেকোনো সময় গাড়ি উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য তারা সেখানে ময়লা নিয়ে যেতে পারছে না। দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা।

বিষয়টি নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
