# বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-06
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bulbuli-bisibi-svapti-sh-svapti-faruk-oo-sakhawat](https://dailyfulki.com/article/bulbuli-bisibi-svapti-sh-svapti-faruk-oo-sakhawat)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3213.md](https://dailyfulki.com/news/3213.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বোঝাই যাচ্ছিল আমিনুল ইসলাম বুলবুল বিসিবির ২০তম সভাপতি নির্বাচিত হবেন। তার বিপক্ষে সভাপতি পদে পরিচালকদের কেউ দাঁড়াবেন না। ঠিক তাই হলো। আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে কেউই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। পরিচালকদের সবার সম্মতিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

অন্যদিকে সহ-সভাপতি পদেও নির্বাচন হয়নি। ফারুক আহমেদের সাথে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত সাখাওয়াত হোসেনও সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের দুজনার বিপক্ষেও কেউ দাঁড়াননি।

এর আগে ফারুক আহমেদের সাথে নাজমুল আবেদিন ফাহিমের সহ-সভাপতি হওয়ার কথা শোনা গেলেও তিনি উৎসাহ দেখাননি। তাই তিনি আর সহ-সভাপতি হননি।

সোমবার রাত সোয়া ৮টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন এ ঘোষণা দেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
