# খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-06
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khulnay-zub-mhila-leeg-netree-aklima-greptar](https://dailyfulki.com/article/khulnay-zub-mhila-leeg-netree-aklima-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3206.md](https://dailyfulki.com/news/3206.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

খুলনা সংবাদদাতা : খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং খুলনা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। এছাড়া গোপনে দলীয় বৈঠকের আয়োজন ও সংগঠন পুনর্গঠনেরও চেষ্টা করছিলেন তিনি।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
