# জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, সাদা উত্তরপত্র এবং পরীক্ষা সামগ্রী বিতরণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-06
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jateey-biswbidzalyer-2024-saler-onars-dwiteey-brsh-preeksha-sada-uttrptr-ebng-preeksha-samgree-bitrn](https://dailyfulki.com/article/jateey-biswbidzalyer-2024-saler-onars-dwiteey-brsh-preeksha-sada-uttrptr-ebng-preeksha-samgree-bitrn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3193.md](https://dailyfulki.com/news/3193.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স  দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক (করোগেটেড বোর্ড বা বক্স) মালামাল নিচের তারিখ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ করা হবে। অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রাধিকার পত্রসহ প্রতিনিধি (সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির একাধিক সদস্য) পাঠিয়ে  পরীক্ষার উত্তরপত্র গাজীপুর ক্যাম্পাস ও নিজ নিজ আঞ্চলিক কেন্দ্র থেকে গ্রহণের অনুরোধ করা হয়েছে।  উল্লেখ্য, ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ২২ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে। নিচের আঞ্চলিক কেন্দ্র হতে গ্রহণ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো.এনামুল করিম স্বাক্ষর করে একটি আদেশ জারি করেছেন।

নির্ধারিত বিভাগ ও জেলার নাম

১. ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা মহানগর  এবং ফরিদপুর, রাজবাড়ী জেলা
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর, ফোন: ০২-৯৯৬৬৯১৫১৭।
# বিতরণের তারিখ: ১৩ অক্টোবর ২০২৫, সোমবার।  
২. খুলনা বিভাগ ও গোপালগঞ্জ জেলা
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বাড়ি-২৭৭, রোড-১, কে ডিএ সোনাডাঙ্গা আ/এ, ২য় ফেজ, খুলনা, ফোন: ০২৪৭৭-৭২৬৫৪৮।
# বিতরণের তারিখ: ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার।  
৩. বরিশাল বিভাগ ও মাদারীপুর, শরিয়তপুর জেলা
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: ২৪ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী সড়ক, রূপাতলী (সোনারগাঁও টেক্সটাইলের বিপরীতে), বরিশাল, মোবাইল নম্বর: ০১৭১১-৮৮৯৯৭০।
# বিতরণের তারিখ: ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার।  
৪. রংপুর বিভাগ
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বিনোদপুর, রংপুর, (আর কে রোড সংলগ্ন, বিএনসিসি মোড় হতে ৪০০ মিটার পশ্চিমে), মোবাইল নম্বর: ০১৭১-২৬০২৩৮৬, ০১৭১২-২২০৬৫৭।
# বিতরণের তারিখ: ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার।  
৫. রাজশাহী বিভাগ
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বাড়ি- ৩৫৪, বালিয়া পুকুর, বড় বটতলা, ঘোড়ামারা, রাজশাহী, ফোন: ০৭২১-৭৬২১৪১।
# বিতরণের তারিখ: ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার।  

৬. বগুড়া আঞ্চলিক কেন্দ্র (বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা)
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বগুড়া, মাটিডালি মোড়, বারপুর (ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন) মোবাইল নম্বর: ০১৯১২-৪০৮৫৭০।
# বিতরণের তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার।  
৭. সিলেট বিভাগ
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: আহাদ ভিলা, পাঠানটোলা পয়েন্ট, সিলেট, ফোন: ০৮২১-৭২৯১০২।
# বিতরণের তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার।  
৮. হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র  (হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা (বাঞ্ছারামপুর উপজেলা ব্যতীত), মৌলভি বাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রায়পুরা ও ভৈরব উপজেলা)
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: দাউদনগর বাজার ডাক+থানা+পৌরসভা: শায়েস্তাগঞ্জ, হোল্ডিং নম্বর-৩৩, ওয়ার্ড নম্বর -২, হবিগঞ্জ, মোবাইল নম্বর: ০১৭১৬-৫৬৩০৩৭।
# বিতরণের তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার।  
৯. চট্টগ্রাম বিভাগ
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা:  ভাটিয়ারি লিংক রোড (রেললাইনসংলগ্ন), বড় দিঘির, হাটহাজারী, চট্টগ্রাম। মোবাইল নম্বর:০১৫৫৪৭২৫৩৭৪, ০১৬২৬১৪৪৯৬৪।
# বিতরণের তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার।

১০. কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র  (কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী,লক্ষ্মীপুর ও ফেনী জেলা)
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: বাড়ি নম্বর ১০/ক, ব্লক- এফ, সেকশন-১, হাউজিং এস্টেট, কুমিল্লা, ফোন: ০১৭১৪০৪৮৭২৫।
# বিতরণের তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার।
১১. ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র  (ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া,মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা)
# আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা: হোল্ডিং নম্বর-১০৭৩, চুয়াডাঙ্গা রোড, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, থানা-ফোন: ০১৭১৬৪৪২১০৯।
# বিতরণের তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার।

- বিস্তারিত তথ্য জানতে [ওয়েবসাইট](https://www.na.ac.bd/) :

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
