# আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asulizaz-posak-karkhanaz-ognikand-niyntrne-9-iunit](https://dailyfulki.com/article/asulizaz-posak-karkhanaz-ognikand-niyntrne-9-iunit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3190.md](https://dailyfulki.com/news/3190.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পলমল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আয়শা ক্লথিং লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদস্যরা জানান, আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, ‘আজ সোমবার দুপুর ১২টার পরে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে অবস্থিত আয়শা ক্লথিং লিমিটেড নামক তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর আসে।

পরে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।’
তিনি আরো বলেন, ‘এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এ ছাড়া ডিপিজেড ফায়ার সার্ভিস থেকে আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
