# কোরআন অবমাননা: অপূর্বকে স্থায়ী বহিষ্কার করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-05
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/koran-obmanna-opuurwke-sthayee-bhishkar-krlo-nrth-sauth-iunivarsiti](https://dailyfulki.com/article/koran-obmanna-opuurwke-sthayee-bhishkar-krlo-nrth-sauth-iunivarsiti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3162.md](https://dailyfulki.com/news/3162.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : পবিত্র কোরআন শরিফ অবমাননার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে। রোববার (৫ অক্টোবর) শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার অভিযুক্ত শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় জনরোষের কবলে পড়েন। এ সময় আঘাত পাওয়ায় তাকে রাতেই হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ ভোরে আদালতে পাঠানো হয়। এরপর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় তাকে।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে তাকে থানায় নেওয়ার সময় একদল লোক হামলা করে। এতে কিছুটা আহত হয় অপূর্ব। তাকে থানায় এনে মামলা রেকর্ড করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোরেই আদালতে নেওয়া হয়। এখন তিনি আদালতেই আছে।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত অপূর্ব পালকে অনেকে মানসিক রোগী বলে দাবি করছেন।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
