# আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-05
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/awamee-leeger-sanggthnik-smpadk-mojammel-greftar](https://dailyfulki.com/article/awamee-leeger-sanggthnik-smpadk-mojammel-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3142.md](https://dailyfulki.com/news/3142.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার বিকাল পৌনে ৩টায় রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঢাকায় তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
