# জামায়াতের আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-05
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayater-amirer-sngoe-suijarlzander-rashtrduuter-sakshatt](https://dailyfulki.com/article/jamayater-amirer-sngoe-suijarlzander-rashtrduuter-sakshatt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3135.md](https://dailyfulki.com/news/3135.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে রাষ্ট্রদূত রেতো রেংগলি সাক্ষা্ৎ করতে আসেন বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন সুইস দূতাবাসের কাউন্সেলর আলবের্তো জিওভানেত্তি এবং প্রেস অফিসার খালেদ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে।

ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বৈঠকে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
