# ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-13
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/viv-ricardske-chariye-varteey-tarkar-bisw-rekrd](https://dailyfulki.com/article/viv-ricardske-chariye-varteey-tarkar-bisw-rekrd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/313.md](https://dailyfulki.com/news/313.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য ফর্মে আছেন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি হাঁকিয়েছেন তিনি।

 

১১২ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলার পথে বেশ  কিছু রেকর্ড গড়েছেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান।

লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন পান্ত। 

লর্ডসে দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টেই পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে।

এদিন দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে জায়গা করে নেন পান্ত। এই রেকর্ডে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। সাবেক অধিনায়ককে পান্ত ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংস খেলেই।

এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। তবে এই রেকর্ডটা ভেঙে দেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার। কারণ এখনো অনেক ম্যাচ খেলার সুযোগ আছে তার সামনে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
