# আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পিস্তলসহ যুবক আটক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-zouth-bahineer-ovizane-deseey-pistlsh-zubk-atk](https://dailyfulki.com/article/asuliyay-zouth-bahineer-ovizane-deseey-pistlsh-zubk-atk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3122.md](https://dailyfulki.com/news/3122.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্ত্রের মহড়ার খবর পেয়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (৪ অক্টোবর) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আজাদ (৩৭) কোম্পানির হাটের পশ্চিম সোনাদিয়া এলাকার ইউনুছের ছেলে।

যৌথ বাহিনী জানায়, রাতে জামগড়া এলাকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়দের মাধ্যমে অস্ত্রের মহড়ার খবর পেয়ে সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে অভিযান চালিয়ে এলাকার একটি স্থানীয় গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তলসহ একজনকে আটক করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
