# সাভারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-gannjash-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/savare-gannjash-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3121.md](https://dailyfulki.com/news/3121.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার  : সাভারে অভিযান চালিয়ে গাঁজাসহ আরিফ খাঁ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এরআগে শনিবার সকালে দিকে সাভার মডেল থানাধীন মুনসুর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আরিফ খাঁ (৪০) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার মৃদুলিয়া এলাকার মৃত খালেক খাঁর ছেলে।

ডিবি পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের মুনসুর মার্কেট এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
