# আকস্মিক ঝড়ে লন্ডভন্ড নওগাঁ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-04
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aksmik-jhre-lndvnd-noogann](https://dailyfulki.com/article/aksmik-jhre-lndvnd-noogann)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3105.md](https://dailyfulki.com/news/3105.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর বিভিন্ন উপজেলার ওপর দিয়ে আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে জেলার পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলার ওপর দিয়ে প্রায় আধঘণ্টা ধরে এ ঝড় বয়ে যায়।

এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি। এ সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল চারটার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর, ধামইরহাট ও সদর উপজেলায়সহ কয়েকটি এলাকার লন্ডভন্ড হয়ে পড়ে।

পত্নীতলা ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, ‘আমরা মাতাজি রোড ও পুরাতন বাজারে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছি।’

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
