# রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি-আগুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-04
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneete-zatreebahee-base-guli-aguner-ghtnay-muul-hotash-greptar-2](https://dailyfulki.com/article/rajdhaneete-zatreebahee-base-guli-aguner-ghtnay-muul-hotash-greptar-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3100.md](https://dailyfulki.com/news/3100.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : চাঁদা না দেওয়ায় রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূল হোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তর।

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী।

কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। এ সময় পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাসচালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেন অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল।

তার আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এ জন্যই এমন ঘটনা ঘটে বলে দাবি তাদের।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
