# প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, একে একে মিললো ২ শিশুর মরদেহ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-04
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prtima-bisrjner-smy-noukadubi-eke-eke-millo-2-sisur-mrdeh](https://dailyfulki.com/article/prtima-bisrjner-smy-noukadubi-eke-eke-millo-2-sisur-mrdeh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3076.md](https://dailyfulki.com/news/3076.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

গাজীপুর প্রতিনিধি : কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজের ঘটনায় আরও তন্ময় (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকালে অঙ্কিতা রানী দাস (৪) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এই নিয়ে প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ ইঞ্জিন চালিত একটি নৌকায় ওঠেন তারা। এ সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকায় শিশুসহ ১৮ জন  লোক ছিল। অন্যরা সবাই  সাঁতরে তীরে  উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়। পরে শুক্রবার ও শনিবার দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিমা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
