# নওগাঁয় ট্রলিচাপায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-02
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nooganny-trlicapay-iupi-ceyarmzaner-mrritzu](https://dailyfulki.com/article/nooganny-trlicapay-iupi-ceyarmzaner-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3040.md](https://dailyfulki.com/news/3040.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

নওগাঁর পত্নীতলা উপজেলায় খড়ি (লাকড়ি) বহনকারী ট্রলির (পাওয়ার টিলারচালিত ট্রাক্টর) চাপায় নজিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত হাবিবুর রহমান মিন্টু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে রঘুনাথপুর গ্রামে যাচ্ছিলেন হাবিবুর রহমান। নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মাছ শিকার করতে উপজেলার রঘুনাথপুর গ্রামে যাচ্ছিলেন। পথে ট্রলিচাপায় তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
