# মার্কিন শাটডাউন : ডলারের দর ২২ বছরে সর্বোচ্চ বার্ষিক পতনের পথে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-02
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/markin-satdaun-dlarer-dr-22-bchre-srwocc-barshik-ptner-pthe](https://dailyfulki.com/article/markin-satdaun-dlarer-dr-22-bchre-srwocc-barshik-ptner-pthe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3025.md](https://dailyfulki.com/news/3025.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আংশিকভাবে বন্ধ হয়ে গেছে যাওয়ায় কংগ্রেসে অস্থায়ী বাজেট নিয়ে কোনো সমঝোতা হয়নি। শাটডাউনের প্রভাবে মার্কিন ডলারের দর বুধবার (১ অক্টোবর) ০.২৭ শতাংশের বেশি কমে ৯৭.১৯ এ দাঁড়িয়েছে। যা ২০২৫ সালে প্রায় ১০ শতাংশের পতন এবং ২২ বছরে সর্বোচ্চ বার্ষিক দরপতনের পথে। খবর আনাদোলু এজেন্সি।

ডলারের মান নির্ধারণ করা হয় ইউরো, জাপানি ইয়েনসহ ছয়টি প্রধান মুদ্রার সঙ্গে তুলনা করে। বিশ্লেষকদের মতে, শাটডাউনের কারণে মার্কিন সরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্ব করবে। শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, শাটডাউনের সময় কৃষি বহির্ভূত চাকরি, বেকার ভাতা আবেদন ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে না।

শাটডাউন সরাসরি অর্থনৈতিক সংকট তৈরি না করলেও এটি দৈনন্দিন জীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করে। বহু সরকারি কর্মচারী বিনা বেতনে কাজ করতে বাধ্য হবেন বা নতুন বাজেট পাস না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের বাজারে এই পতন আন্তর্জাতিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে রপ্তানি ও আমদানির ক্ষেত্রে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
