# খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় মামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-02
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khagrachri-oo-guimaray-shingstar-ghtnay-mamla](https://dailyfulki.com/article/khagrachri-oo-guimaray-shingstar-ghtnay-mamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3015.md](https://dailyfulki.com/news/3015.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মামলা দায়ের করা হয়।

গুইমারায় পুলিশের উপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, ভাংচর ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। গুইমারা হত্যা মামলায় অজ্ঞাতদের এবং পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামী করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৬ থেকে ৭ শত জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপ পরিদর্শক (এসআই) শাহরিয়ার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ৬ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
