# কাবা ঘর দেখলে যে দোয়া পড়া সুন্নত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-02
- **বিভাগ (Category)**: ধর্ম
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kaba-ghr-dekhle-ze-doya-pra-sunnt](https://dailyfulki.com/article/kaba-ghr-dekhle-ze-doya-pra-sunnt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3014.md](https://dailyfulki.com/news/3014.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বাইতুল্লাহ বা কাবা ঘর মুসলিমদের খুব ভালোবাসা আর আবেগের জায়গা। এই ঘরের সান্নিধ্যে যাওয়া কিংবা সরাসরি নিজ চোখে দেখতে পারার জন্য মুসলিম মাত্রই সর্বাবস্থায় ব্যাকুল থাকেন। কারো যদি সরাসরি কাবা ঘর দেখার সুযোগ হয়, তখন তিনি নিচের দোয়াটি পড়বেন। কারণ এটি পড়া রাসুল (সা.)-এর সুন্নাত-

اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ

উচ্চারণ : আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালামু, ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম।

অর্থ : হে আল্লাহ, তুমিই শান্তি বর্ষণকারী। তোমার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। অতএব, হে আমাদের রব, আমাদেরকে শান্তির সঙ্গে জীবিত রাখুন। (বাইহাকি ৫/৭৩)
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
