# সিংগাইর এনসিপির কমিটি ঘোষণা - প্রধান সমন্বয়কারী রনি, যুগ্ম সমন্বয়কারীর পদে সাতজন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-03
- **বিভাগ (Category)**: ভিডিও
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgair-ensipir-kmiti-ghoshna-prdhan-smnwzkaree-rni-zugm-smnwzkareer-pde-satjn](https://dailyfulki.com/article/singgair-ensipir-kmiti-ghoshna-prdhan-smnwzkaree-rni-zugm-smnwzkareer-pde-satjn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/3.md](https://dailyfulki.com/news/3.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি  মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।  মঙ্গলবার (১ জুলাই) রাতে দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক সারজিস আলম। 

 এতে রনি আহমেদকে প্রধান সমন্বয়কারী ও ৭ জনকে যুগ্ম সমন্বয়কারী পদে নাম ঘোষণা করা হয়েছে ।  কমিটিতে ১৩ জন সদস্য রাখা হয়েছে। 

বুধবার(২ জুলাই) সন্ধ্যায় উপজেলা সমন্বয় কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়। সদ্য ঘোষিত  এনসিপির  সাত যুগ্ম সমন্বয়কারী হচ্ছেন-শাহনূর আহমেদ, সাদ্দাম হোসেন, বাহাদুর খান, মো. সিদ্দিক সিকদার, নারগিস আক্তার, জিয়ানুর রহমান ও ইমাম মেহেদী হাসান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শহিদুল ইসলাম, ইমরান হোসেন, মো. রিপন, শাহিন খান, মো. আজাদ, যোবায়ের আল মাহমুদ, সাইদুল ইসলাম, মো. তাহের আলী, আফতার মেম্বার, মো. সামছেম, মো. রফিক আমিন, রায়হান মোল্লা এবং শাহিন।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দিতে হবে।

  প্রধান সমন্বয়ক আহমেদ রনি বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। সিঙ্গাইর উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করতে আমরা কাজ করব। তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে দলকে একটি গণমুখী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে চাই।

  

 ”উল্লেখ্য, গত জুলাই আন্দোলনে মিরপুর -১০ থেকে যে কয়জন প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছে প্রধান সমন্বয়কারী আহমেদ রনি অন্যতম। আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি রাবার বুলেটে বিদ্ধ হন এবং  মেট্রো রেল পুড়ানোর  মামলায় তাকে ৭ নাম্বার আসামী করা হয়েছিলো।

রনির বাড়ী সিংগাইর উপজেলার  জয়মন্টপ ইউনিয়নের হাটখোলায় অবস্থিত।

তিনি ঢাকার মিরপুর-১ এ পরিবারসহ বসবাস করেন এবং পেশায় একজন ব্যবসায়ী।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
