# বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bina-prtidwndwitay-bisibi-pricalk-asif-akbr](https://dailyfulki.com/article/bina-prtidwndwitay-bisibi-pricalk-asif-akbr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2997.md](https://dailyfulki.com/news/2997.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এদিন সকালেই সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। যে কারণে চট্টগ্রাম থেকে গায়ক আসিফ আকবরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে কোনও বাধা থাকেনি।

বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময়। এরমধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তাদের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন। সেখান থেকে একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন গায়ক আসিফ আকবর।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
