# এনসিপির সঙ্গে একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ensipir-sngoe-ekeevuut-hcche-na-gnodhikar-prishd](https://dailyfulki.com/article/ensipir-sngoe-ekeevuut-hcche-na-gnodhikar-prishd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2987.md](https://dailyfulki.com/news/2987.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সঙ্গে একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ। বুধবার (১ অক্টোবর)  গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে এ কথা জানান।

শাকিল লেখেন, 'গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে একীভূত হবে না। গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই'।

এর আগে, দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করছে বলে গুঞ্জন উঠেছিলো। তবে আনুষ্ঠানিক ভাবে কোনো দলই এ ব্যাপারে কিছু জানায়নি।  

   

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
