# সাভারের রাজফুলবাড়িয়ায় জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savarer-rajfulbariyay-jlabddhtar-prtibade-dhaka-arica-mhasrk-obrodh](https://dailyfulki.com/article/savarer-rajfulbariyay-jlabddhtar-prtibade-dhaka-arica-mhasrk-obrodh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2968.md](https://dailyfulki.com/news/2968.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুপাশে অন্তত পাঁচ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, অল্প বৃষ্টি হলেই রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শুধু সড়কেই পানি জমে না, অনেক ঘরবাড়িতেও বৃষ্টির পানি ঢুকে পড়ে। ফলে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান তারা। এ সময় আন্দোলনকারীরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের বৃষ্টির কারণে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে ছিল ঘণ্টাখানেক।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
