# হিন্দু-মুসলমানের এই সম্প্রীতি ধরে রাখতে হবে: হাসনাত আবদুল্লাহ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hindu-muslmaner-ei-smpreeti-dhre-rakhte-hbe-hasnat-abdullah](https://dailyfulki.com/article/hindu-muslmaner-ei-smpreeti-dhre-rakhte-hbe-hasnat-abdullah)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2961.md](https://dailyfulki.com/news/2961.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কুমিল্লা সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‌‌‘আমরা সবাই মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব। গত বছরের ৫ আগস্টের পরে বলা হয়েছিল হিন্দু সম্প্রদায়কে পূজা করতে দেওয়া হবে না, ভয় দেখানো হবে। কিন্তু এমন কোনো বিপত্তি কি এখানে ঘটেছে? এতদিন আপনাদের মিথ্যা ভয় দেখানো হয়েছিল। আমাদের হিন্দু-মুসলমানের এই সম্প্রীতি ধরে রাখতে হবে।’

মঙ্গলবার রাত ৮টার দিকে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজায় আগত নারীদের মাঝে শাড়ি ও মণ্ডপে নগদ অর্থ প্রদান করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিশ্বাসের জায়গায় আমাদের মধ্যে পার্থক্য আছে। তবে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অটুট রয়েছে। এখানে হিন্দু-মুসলমান ব্যবসায়ী পাশাপাশি কাজ করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই মিলেমিশে পড়াশোনা করছে। দেবিদ্বারের বেশিরভাগ ব্যবসায়ী হিন্দু হলেও কখনও তাদের সঙ্গে কোনো ঝামেলা হয়নি। এই সম্প্রীতি সবসময় বজায় থাকবে। এনসিপির পক্ষ থেকে আমরা সহযোগিতা অব্যাহত রাখব।’

তিনি জানান, দেবিদ্বারের রাস্তা-ঘাট উন্নয়নে সরকার থেকে ইতোমধ্যে ৩৩৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই উপজেলার ভাঙাচোরা রাস্তাগুলো সংস্কার করা হবে।

হিন্দু সম্প্রদায়ের নারীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা ঘরের গৃহিনী। আপনাদের সন্তানদের অবশ্যই স্কুলে পাঠাবেন এবং পড়াশোনার ব্যবস্থা করবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
