# নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-10-01
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/narayngnje-dakat-sndehe-gnpitunite-niht-1](https://dailyfulki.com/article/narayngnje-dakat-sndehe-gnpitunite-niht-1)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2955.md](https://dailyfulki.com/news/2955.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে নবী হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাতদলের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন উপজেলার উচিতৎপুরা গ্রামের লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে। আহতরা হলেন, ওই গ্রামের কুলসুম, নাইম, আবুল, ফারুক।

স্থানীয়দের দাবি, গভীর রাতে ১৫-২০ জনের এক ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াসের বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করে। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা হামলা চালায়। এতে গৃহবধূ কুলসুম গুরুতর আহত হন এবং নাঈম, আবুল ও ফারুক নামের আরও তিনজন আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেয়। গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনার আগে ওই ডাকাতদল আরও দুটি বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
