# ঋণ জালিয়াতি: এফএএসের ৮ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rrin-jaliyati-efeeser-8-krmkrtash-9-jner-biruddhe-dudker-mamla](https://dailyfulki.com/article/rrin-jaliyati-efeeser-8-krmkrtash-9-jner-biruddhe-dudker-mamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2940.md](https://dailyfulki.com/news/2940.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও কর্মকর্তাসহ ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক প্রধান কার্যালয়ের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। উল্লিখিত মামলার অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে ত্রি-পক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে দুইবার ঋণ অনুমোদন করেন। এর ফলে বিতরণকৃত ২ কোটি ৭০ লাখ টাকার ঋণ বর্তমানে সুদ-আসলে ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকায় পরিণত হয়েছে, যা খেলাপি অবস্থায় রয়েছে।

এ মামলার আসামিরা হলেন-ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার নিয়াজ আহম্মেদ ফারুকী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ, সাবেক পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, মো. জাহাঙ্গীর আলম ও মো. সিদ্দিকুর রহমান।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
