# দুর্গাপূজার ছুটি নিয়ে এনবিআরের জরুরি নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/durgapuujar-chuti-niye-enbiarer-jruri-nirdesna](https://dailyfulki.com/article/durgapuujar-chuti-niye-enbiarer-jruri-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2913.md](https://dailyfulki.com/news/2913.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে কাস্টম হাউস ও স্টেশনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা হবে।

এতে আরও বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন চালু ছিল।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি।

পরের দু’দিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
