# সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক বন্ধ, ভোগান্তিতে মানুষ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/setu-vbn-theke-eyarport-prznt-srk-bndh-vogantite-manush](https://dailyfulki.com/article/setu-vbn-theke-eyarport-prznt-srk-bndh-vogantite-manush)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/290.md](https://dailyfulki.com/news/290.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর সেতু ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এতে থেমে গেছে ওই এলাকার যান চলাচল। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ চিত্র দেখা যায়। চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেকেই হেঁটে রওনা দিচ্ছেন। সিএনজি অটোরিকশা চালকদের ধর্মঘটের কারণে মূলত যান চলাচল বন্ধ রয়েছে। 
 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সারওয়ার বলেন,  সকাল থেকেই রাস্তা অবরোধ করে রেখেছেন সিএনজি অটোরিকশা চালকরা। তারা সেতু ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকেই  মাঠে রয়েছি। জনদুর্ভোগ কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে দুপুর ১২টার দিকে চালকেরা বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) ভবনের সামনে সড়কে অবস্থান নেন। 

অবরোধকারীরা জানান, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তারা বলেন, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

বিক্ষোভে অংশ নেয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দিয়েছেন। চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

আন্দোলনকারীরা জানান, ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা চালানোর অনুমতি না দেয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত বিআরটিএ-এর কোনো কর্মকর্তা যোগাযোগ করেনি।  

তারা বলছেন, গত ৮-৯ মাস ধরে মানবেতর জীবন যাপন করছেন। এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’ 

‘আমরা ঢাকা মহানগরের মধ্যে গাড়ি নিয়ে ঢুকলেই আমাদেরকে ১০-১৫ হাজার টাকার মামলা দেয়া হয়। আমাদের রুট মেট্রো সার্ভিস মালিকদের কাছে বিক্রি করে দেয়া হয়েছে’- বলেন আন্দোলনকারীরা।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
