# হংকংকে হারিয়ে এশিয়া কাপ হকিতে উড়ন্ত সূচনা বাংলাদেশের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-03
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hngkngke-hariye-esiya-kap-hkite-urnt-suucna-bangladeser](https://dailyfulki.com/article/hngkngke-hariye-esiya-kap-hkite-urnt-suucna-bangladeser)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/29.md](https://dailyfulki.com/news/29.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির মিশন শুরু করল বাংলাদেশ। চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত ছেলেদের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন দ্বীন ইসলাম।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বাধীন লাল-সবুজ শিবিরের। প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে এসে মিলেছে সাফল্য। ম্যাচের ২০তম মিনিটে ফিল্ড গোল করে দলকে লিড এনে দেন দ্বীন ইসলাম। ছয় মিনিট পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান এই তরুণ ফরোয়ার্ড।

তৃতীয় কোয়ার্টারে স্কোরলাইনে শেষ সংযোজনটি করেন অমিত হাসান। তার গোলেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মওদুদুর রহমানের শিষ্যরা। পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ।

এ জয়ের ফলে টুর্নামেন্টে শুভ সূচনা করল লাল-সবুজরা। গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। এদিকে মেয়েদের অনূর্ধ্ব-১৮ দলেরও এশিয়া কাপ যাত্রা শুরু হতে যাচ্ছে। ৪ জুলাই তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী জাপানের।

উল্লেখ্য, ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সর্বশেষ আসর হয়েছিল ২০১৬ সালে, ঢাকায়। সেই আসরে ফাইনালে জায়গা করে নিয়েও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এবারের টুর্নামেন্টে নেই ভারত। বাংলাদেশের গ্রুপে হংকং ছাড়াও রয়েছে পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
