# এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষকদের বদলি কার্যক্রম শুরু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/entiarsie-suparisprapt-madrasasikshkder-bdli-karzkrm-suru](https://dailyfulki.com/article/entiarsie-suparisprapt-madrasasikshkder-bdli-karzkrm-suru)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2899.md](https://dailyfulki.com/news/2899.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বেসরকারি মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম এগিয়ে নিতে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ জন্য আগামী ১৬ অক্টোবরের মধ্যে এমইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে গতকাল সোমবার এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ২০১৪ সালের বদলি নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে মাদ্রাসাপর্যায়ে শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রধানদের দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শূন্য পদের তথ্য অনলাইনে পাঠাতে হবে dme.memis.gov.bd লিংকের মাধ্যমে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানদের জন্য আলাদা ব্যবহারবিধিও (ইউজার ম্যানুয়াল) সংযুক্ত করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
