# মাঠে আঘাত পেয়ে স্প্যানিশ গোলরক্ষকের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mathe-aghat-peye-spzanis-golrkshker-mrritzu](https://dailyfulki.com/article/mathe-aghat-peye-spzanis-golrkshker-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2867.md](https://dailyfulki.com/news/2867.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : স্পেনে ম্যাচ চলাকালীন মাঠে আঘাত পেয়ে প্রাণ গেল ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেসের। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

দেশটির পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের হয়ে শনিবার রেভিলার বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পান রামিরেস।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।

তরুণ এই ফুটবলারের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে আরএফসিএফ। এ ছাড়া রামিরেসের স্মরণে আগামী সপ্তাহের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছে লিগ কর্তৃপক্ষ। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
