# বুধবার থেকে ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-30
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/budhbar-theke-4-diner-chutite-bzangk-oo-punnjibajar](https://dailyfulki.com/article/budhbar-theke-4-diner-chutite-bzangk-oo-punnjibajar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2866.md](https://dailyfulki.com/news/2866.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে।

এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পুঁজিবাজারে লেনদেন চলবে।

অন্য দিনের মতো ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
