# মোদির খোঁচার জবাবে যা বলল পাকিস্তান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-29
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/modir-khonncar-jbabe-za-bll-pakistan](https://dailyfulki.com/article/modir-khonncar-jbabe-za-bll-pakistan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2824.md](https://dailyfulki.com/news/2824.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

এশিয়া কাপের খেলা মাঠে যতটা না উত্তেজনা ছড়িয়েছিল, তার বেশি ছড়িয়েছে বাইরে। রোববার ফাইনাল শেষ হতে সেই উত্তাপ বেড়েছে। ভারত ফাইনালে পাকিস্তানকে হারানোর পর কথার লড়াই বাড়ছে। দুদেশের মানুষের সঙ্গে রাজনৈতিক নেতারাও বার্তা দিয়েছেন।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিরোপা জেতাকে সামরিক সাফল্যের সঙ্গে তুলনা করেছেন। মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

ভারতের জয়ের পর নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্টে অভিনন্দন জানান, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

 

ভারতীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা টুইট করে তীব্র নিন্দা জানান মহসিন নাকভি। তিনি লেখেন,‘যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।’

এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা আইসিসির কাছে কড়া প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
