# ঢাকার আকাশে ঝলমলে রোদ, সামনে লঘুচাপের আভাস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhakar-akase-jhlmle-rod-samne-lghucaper-avas](https://dailyfulki.com/article/dhakar-akase-jhlmle-rod-samne-lghucaper-avas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2817.md](https://dailyfulki.com/news/2817.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : ঢাকার আকাশে ঝলমলে রোদ দেখা গেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে। গত কয়েক দিনের মতো সকালবেলায় বৃষ্টির আভাস না থাকায় স্বস্তিতে নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লঘুচাপের প্রভাব কমে আসায় ঢাকাসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টি কম হওয়ার আভাস থাকলেও তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
