# সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেত্রী রত্না গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/satksheera-jela-awamee-leeg-netree-rtna-greptar](https://dailyfulki.com/article/satksheera-jela-awamee-leeg-netree-rtna-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2816.md](https://dailyfulki.com/news/2816.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সাতক্ষীরা সংবাদদাতা :  সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে নাশকতার একটি মামলায় শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
