# বেসরকারি শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-28
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/besrkari-sikshkder-jnz-ntun-nirdesna](https://dailyfulki.com/article/besrkari-sikshkder-jnz-ntun-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2802.md](https://dailyfulki.com/news/2802.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে বিজোড় মাসে। আর এমপিওভুক্তির আবেদন নিষ্পত্তি করা হবে।

রোববার এ সংক্রান্ত চিঠি মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, এবার থেকে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে শুধুমাত্র বিজোড় মাসে (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর)।

চিঠিতে আরও বলা হয়েছে, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেওয়া আবেদন প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।

জেলা শিক্ষা কর্মকর্তারা তা নিষ্পত্তি করবেন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে। পরে আঞ্চলিক পরিচালক বা উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে নিষ্পত্তি করে মাউশির ইএমআইএস সেলে পাঠাবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
