# রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-13
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rngpure-swecchasebk-leeg-neta-greftar](https://dailyfulki.com/article/rngpure-swecchasebk-leeg-neta-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/277.md](https://dailyfulki.com/news/277.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে রংপুর নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শুভ নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।  রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তিনি।

শুভর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

তিনি বলেন, আওয়ামী সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
