# মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার এনসিপির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-27
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mahin-srkarer-bhishkarades-prtzahar-ensipir](https://dailyfulki.com/article/mahin-srkarer-bhishkarades-prtzahar-ensipir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2757.md](https://dailyfulki.com/news/2757.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে স্বপদে বহাল করা হলো।

এর আগে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছিল।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
