# শাকিবকে ভুলে নতুন সম্পর্কে জড়ানোর বিষয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-27
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sakibke-vule-ntun-smprke-jranor-bishye-mukh-khullen-opu-biswas](https://dailyfulki.com/article/sakibke-vule-ntun-smprke-jranor-bishye-mukh-khullen-opu-biswas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2750.md](https://dailyfulki.com/news/2750.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগে। তবে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা-সমালোচনা এখনো নেটিজেনদের মাঝে চলতেই থাকে। 

 

সম্প্রতি পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেই সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল— অভিনেত্রী কি আবার নতুন করে সংসার পাতবেন? যদিও এমন প্রশ্নের সম্মুখীন তাকে মাঝেমাঝেই হতে হয়। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অপু বিশ্বাস।

জানা গেছে, কোনো এক সিঙ্গাপুরবাসীর প্রেমে পড়েছেন আলোচিত অভিনেত্রী অপু। তার এই নতুন প্রেমের খবর নিয়ে চারদিকে ফিসফাস শুরু হতেই ছড়িয়ে পড়েছে সেই পুরোনো ভিডিও।

 

সেই ভিডিওতে অপুকে প্রশ্ন করা হয়েছিল— তিনি কি আর বিয়ে করতে চান? উত্তরে অপু বলেছিলেন, বিয়ে জানি না, এখনই বলতে পারব না। তবে আগামী দিনে যে আর বিয়ে হবে না এটা বলা যাচ্ছে না। তবে এখনই ভাবছি না।' 

অভিনেত্রীর অনেক দিন আগের সেই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

সিঙ্গাপুরে কি সত্যি রয়েছেন অপুর প্রেমিক? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, সব আলোচনার সূত্রপাত একটি গাড়ি কেন্দ্র করে। কোনো এক পরিচিতের গাড়ি নিয়ে তিনি গিয়েছিলেন একটা কাজে। গাড়ির সেই নম্বরের মাধ্যমে গাড়িমালিকের নথি জোগাড় করা হয়৷ সেই সূত্রে ধরে নেওয়া হয়, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, না জেনে কল্পনা করে একটা কিছু বলে দেওয়ার কোনো মানে হয় না। আর কিছু বলতে চাই না।

[অপু বিশ্বাস](https://www.jugantor.com/topic/%E0%A6%85%E0%A6%AA%E0%A7%81-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8)

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
