# ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-26
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/55-matrar-vuumikmpe-kannpl-pakistan](https://dailyfulki.com/article/55-matrar-vuumikmpe-kannpl-pakistan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2741.md](https://dailyfulki.com/news/2741.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। আজ শুক্রবার সকালের দিকে রাজধানী ইসলামাবাদ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে হতাহতের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি।

ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, অ্যাটক, চিত্রল জেলা ও তার আশপাশের এলাকাগুলোতেও অনুভূত হয়েছে কম্পন। জিও নিউজের।

এক বিবৃতিতে পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এবং পাকিস্তানের আবহাওয়া দপ্তর যৌথভাবে বলেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ১৯৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল।

প্রসঙ্গত, ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। গত ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে নিহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার মানুষ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
