# জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে : রিজভী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-25
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamazater-indhn-dekha-zacche-awamee-leeg-punrwasne-rijvee](https://dailyfulki.com/article/jamazater-indhn-dekha-zacche-awamee-leeg-punrwasne-rijvee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2712.md](https://dailyfulki.com/news/2712.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। ফের স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হবে দেশ। তবে দলটিকে পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে রিজভী এ কথা বলেন।।

রিজভী বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া নিয়ে জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। শেখ হাসিনার দেয়া গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতে ভারতের মদদ ছিল বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ভোটের জরিপের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, জরিপ নিয়ে আপাতত বিএনপির কোনো ভাবনা নেই।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
