# বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-12
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bienpir-kendreey-karzalyer-samne-kktel-bisforn](https://dailyfulki.com/article/bienpir-kendreey-karzalyer-samne-kktel-bisforn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/269.md](https://dailyfulki.com/news/269.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ১০টার দিকে দলটির রাজধানীর নয়াপল্টনে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি। তিনি বলেন, আজ রাত ৯টা ৫৮ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ককটেল বিস্ফোরণে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে যে যেদিকে পারেন ছুটাছুটি করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
