# সাভারে বাংলাদেশে উচ্চ শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-24
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-bangladese-ucc-siksha-czalenj-oo-suzog-seershk-seminar-onushthit](https://dailyfulki.com/article/savare-bangladese-ucc-siksha-czalenj-oo-suzog-seershk-seminar-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2688.md](https://dailyfulki.com/news/2688.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার মডেল কলেজ অডিটরিয়ামে বুধবার পৌর এলাকার শাহীবাগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশে উচ্চ শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন সহযোগী অধ্যাপক মোঃ মাহাবুব আলম।  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী, সিনিয়র প্রভাষক নাজমুন নাহার, সিনিয়র প্রভাষক মোঃ রাশেদুল ইসলাম, সিনিয়র প্রভাষক ড. এসএম মোস্তাফিজুর রহমান, সিনিয়র প্রভাষক সৈয়দ আব্দুল আওয়াল মাসুম, সিনিয়র প্রভাষক সুফিয়া বেগম, অর্থনীতি বিষয়ের প্রভাষক আসাদুজ্জামান জীম, ইসলামি শিক্ষা বিষয়ের প্রভাষক আবু সাঈদ প্রমুখ।

সেমিনারে সঞ্চালনা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এডমিশন এন্ড পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর মোঃ আব্দুল কাদের।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
