# ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-24
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/45tm-bisieser-cuurant-fl-10-disembr](https://dailyfulki.com/article/45tm-bisieser-cuurant-fl-10-disembr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2682.md](https://dailyfulki.com/news/2682.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : পাঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল রোডম্যাপ অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে পিএসসি গত ৩ জুন এ রোডম্যাপ ঘোষণা করে।

ওই রোডম্যাপ অনুসারে, ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৫৫৮ প্রার্থী।

আগামী ১০ ডিসেম্বর এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের ঘোষণা রয়েছে কমিশনের রোডম্যাপে।

বর্তমানে ৪৫তম বিসিএসের ভাইভা চলছে। গত ৮ জুলাই এ বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু করেছিল কমিশন।

এ বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডারে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা হয়।

২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী সে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছর ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
