# সাভারে এনসিপির চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-12
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-ensipir-canndabaji-oo-sntrasbirodhee-bikshov-michil-onushthit](https://dailyfulki.com/article/savare-ensipir-canndabaji-oo-sntrasbirodhee-bikshov-michil-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/267.md](https://dailyfulki.com/news/267.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিটফোর্ডে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনাসহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার (১২ জুলাই) বিকাল ৫টায় সাভার পৌর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে ইয়ামিন চত্বরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সেঁজুতি হোসাইন ও ফারদিন আবির, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ইমন, রিয়াদ এবং ঢাকা জেলা উত্তর এনসিপি’র মূল দলের সকল নেতাকর্মী।

এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে বক্তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, “দেশে অরাজকতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে যারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জীবন হুমকির মুখে ফেলছে, তাদের রুখতেই হবে।”

দল-মত নির্বিশেষে সচেতন নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি একটি শক্তিশালী বার্তা দেয়-বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
