# গাজীপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-indipendent-telivisner-sangbadiker-oopr-hamla](https://dailyfulki.com/article/gajeepure-indipendent-telivisner-sangbadiker-oopr-hamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2662.md](https://dailyfulki.com/news/2662.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় রুবেলসহ আরও তিনজন আহত হন।

জানা গেছে, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন কেপিজে মেমোরিয়াল হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স বলেন, ‘কাশফুল ছেঁড়া নিয়ে তর্কাতর্কির জেরে সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারধর করে। এতে আমরা হাত ও মাথায় আঘাত পেয়েছি।’

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। দোষীদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
