# ধামরাইয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-pulise-cakri-dewar-name-prtarna](https://dailyfulki.com/article/dhamraye-pulise-cakri-dewar-name-prtarna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2661.md](https://dailyfulki.com/news/2661.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামনাই প্রতিনিধি :  পুলিশের কনষ্টেবল পদে চাকুরী দেয়ার নামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিরীহ মানুষের কাছ কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের হোতা মোহাম্মদ উজ্জ্বল মিয়া (৩৫) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

তার দখলে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে কনষ্টেবল পদে চাকুরী দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারনার মামলা রয়েছে।

সোমবার  (২২সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা জেলার ধামরাই পৌর এলাকার  ছোট চন্দ্রাইল মহল্লা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া ওরফে জাহিদ (৩৫) ঢাকার ধামরাইয়ের ছোট চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। 

ঢাকা জেলা ডিবি পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় নিয়মিত মামলা রয়েছে।  তিনি আরও জানান, ঢাকা জেলা (উত্তর) ডিবি  প্রতারক চক্রের সক্রিয় সদস্য উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
