# কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-23
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/karzkrm-nishiddh-awamee-leeger-ongosnggthner-13-netakrmee-greptar](https://dailyfulki.com/article/karzkrm-nishiddh-awamee-leeger-ongosnggthner-13-netakrmee-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2653.md](https://dailyfulki.com/news/2653.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : রাজধানীতে অভিযান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এস এম আল সনেটসহ ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), ঢাকা মহানগর সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূত্রাপুর থানা ৪৪ নং ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগ সহ-সভাপতি মো.আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো.মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), বরগুনা জেলার আমতলী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি, আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুল ইসলাম (৩৪), বরগুনা জেলা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এস এম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও তিতুমীর কলেজ শাখা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি অভিমন্যু বিশ্বাস অভি (৩৫)।
ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানী্র বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
