# যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের নাম ও মানচিত্র

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-22
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zuktrajzer-srkari-websaite-filistiner-nam-oo-mancitr](https://dailyfulki.com/article/zuktrajzer-srkari-websaite-filistiner-nam-oo-mancitr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2638.md](https://dailyfulki.com/news/2638.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ফুলকি ডেস্ক : ব্রিটিশ সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে। পূর্বে উল্লেখ করা 'অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল' লেখার পরিবর্তে এখন 'ফিলিস্তিন' লেখা হয়েছে।
রোববার  প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর ওইদিনই ওয়েবসাইটে আপডেট আনা হয়।

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটসহ ইসরায়েল ও ফিলিস্তিনের ভ্রমণ পরামর্শ সংক্রান্ত ওয়েবসাইট, বিদেশে পররাষ্ট্র দপ্তরের মিশনের তালিকায় এবং অঞ্চলের সরকারি মানচিত্রে এসব পরিবর্তন দেখা যাচ্ছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কার্যকারিতা রক্ষা এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য স্থায়ী শান্তির পথ তৈরির জন্য ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, দ্বি-রাষ্ট্র সমাধান বলতে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে বোঝায়, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। মূলত ১৯৬৭ সালের আরব-ইসরায়েলি যুদ্ধের পূর্ববর্তী ধারা অনুসারে এটি হবে।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয় জনগণের সমান অধিকার রক্ষা ও শান্তির পথে সমর্থন করার জন্য বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ঘনিষ্ঠ মিত্র কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
