# ধামরাইয়ে পিকআপ দুর্ঘটনা : নিহত ২ জনের নামই মনির হোসেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-09-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-pikap-durghtna-niht-2-jner-nami-mnir-hosen](https://dailyfulki.com/article/dhamraye-pikap-durghtna-niht-2-jner-nami-mnir-hosen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/2630.md](https://dailyfulki.com/news/2630.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে পিকআপের চালকসহ দুজন নিহত ও দুজন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ধামরাই-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায়। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত দুজনের নামই মনির হোসেন। এর মধ্যে পিকআপ চালক মনির হোসেন (৩৫) উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে, অপর মনির হোসেন (২৫) পাশের চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে। তারা দুজনই বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত ও দুজন আহত হন। পিকআপটি সাভারের জামগড়া থেকে পোলট্রি খাদ্য নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পিকআপচালক মনির হোসেনের মামাতো ভাই রাসেল হোসেন বলেন, ‘দুর্ঘটনায় কবলিত পিকআপটির মালিক ছিলেন মনির হোসেন।

তিনি পিকআপটি চালিয়ে সংসার চালাতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন মৃত কছিমুদ্দিনের একমাত্র সন্তান।’
তিনি আরো বলেন, ‘চাপিল গ্রামের মনির হোসেন সাভারের জামগড়া এলাকায় একটি পোলট্রি ফিড তৈরির কারখানায় চাকরি করতেন। তিনি প্রতিদিন মনিরের পিকআপ নিয়ে বিভিন্ন জায়গায় পোলট্রি ফিড সরবরাহ করতেন। তিনিও তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

এ ছাড়া আহত দুজনও তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
